ঢাকার দুটি সিটি করপোরেশনের নির্বাচন কালকের মধ্যে পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের পোস্টার, ব্যানার, স্টিকার ও বিলবোর্ড কাল ১১ এপ্রিল রাত ১২টার মধ্যে নিজ উদ্যোগ ও খরচে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনী প্রচারণামূলক দেয়াল লিখনও মুছে ফেলার কথা বলা হয়েছে। আজ মঙ্গলবার কমিশনের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অপসারণ করা না হলে পরে কারও পোস্টার, ব্যানার, স্টিকার কিংবা বিলবোর্ড দেখা গেলে তা নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। বিধি অনুযায়ী এ ধরনের অপরাধে প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest