পাবনায় সর্প দংশনে গৃহবধুর মৃত্যু

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় গতকাল শনিবার সকালে সর্প দংশনে নাজমা খাতুন (৪০) নামে এক গৃহবধুর মরমান্তিক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের গদাইরুকশি গ্রামের কোরবান আলীর স্ত্রী। জানা গেছে, গতকাল শনিবার সকাল ৭ টার দিকে রান্না ঘরের চুলার ছাই পরিষ্কার করতে গেলে বিষধর সাপ তাকে দংশন করে। ঘটনাটি পরিবারের লোকজন জানতে পেরে মুমূর্ষ অবস্থায় চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest