রানীশংকৈলে হতে অপহৃত মমতাজ ৩ মাসেও উদ্ধার হয়নি, বাদীকে হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি,২এপ্রিল:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অপহরনের ৩ মাস অতিবাহিত হলেও অপহৃতা মমতাজ বেগমকে পুলিশ উদ্ধার করতে পারেনি। আসামীরা পুলিশের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ অপহৃতাকে উদ্ধার না করে উল্টো বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বছরের ২৯ ডিসেম্বর রাতে রানীশংকৈল উপজেলার ভাংবাড়ী বগুড়াপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে মমতাজ বেগম প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ির বাইরে গেলে সে অপহৃত হয়।  বহু খুজা খুজি করেও তাকে না পেয়ে তার পিতা রেজাউল করিম রানীশংকৈল অভিযোগ দিতে যায়। কিন্তু পুলিশ মামলা নেয়নি।

গত ৪ জানুয়ারী রেজাউল করিম বাদী হয়ে ওই গ্রামের সালেহা আহমেদ, আবুল হোসেন, বাবুল, মোস্তফা, সৈকত আলী, নুর নবী, হজরত আলী, মোঃ সাঈদসহ ৮ জনকে আসামী করে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে একটি মামলা দায়ের করে। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রানীশংকৈল থানার ওসিকে মামলাটি নথিভুক্ত করার জন্য নির্দেশ দেয়। রানীশংকৈল থানার ওসি গত ১৭ মার্চ ওই মামলাটি নথিভুক্ত করেন। মামলাটি নথিভুক্ত করার পর থেকে রানীশংকৈল থানা পুলিশ বাদী রেজাউল করিম ও তার আত্মীয় মোঃ হানিফকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। পুলিশের সঙ্গে আসামীদের বন্ধুত্বের সম্পর্ক থাকায় তারা বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় বলে বাদী জানায়।

অপরদিকে বাদীর আত্মীয় হানিফ জানান, মামলা তুলে না নিলে রানীশংকৈল থানার পুলিশ তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করবে বলে হুমকি দিয়েছে। এই মামলা নিয়ে ভাংবাড়ী বগুড়পাড়া এলাকায় বিভিন্ন পরিবারের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

 

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest