মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী মারা গেছে

মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতা। ঃ
মহেশপুরে পিকআপভ্যান ও মোটর সাইকেলের মূখোমূখি সংঘর্ষে শাহানুর রহমান (৩০) নামক একজন মারা গেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১টার সময় শাহানুর রহমান মোটর সাইকেল যোগে মহেশপুরে আসছিলেন। জাগুসা মাঠের রাস্তায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ঔষধ কোম্পানীর পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুত্ব আহত অবস্থায় শাহানুকে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।নিহত শাহানুর রহমান মহেশপুর পৌর এলাকার মোল্লাপাড়ার খলিলুর রহমানের পুত্র। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মহেশপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত