বুরকিনা ফাসোয় সশস্ত্র সন্ত্রাসী হামলা, নিহত ৫০

ডেস্ক রিপোর্টঃ
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে ভওুডাুয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এতে অন্তত হামলায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। -রয়টার্স ও সিজিটিএন।
দেশটির আঞ্চলিক গভর্নর কর্নেল হুবার্ট ইয়ামিওগোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম রয়টার্স ও সিজিটিএন। তিনি বলেছেন, মাদজোয়ারির গ্রামীণ এলাকায় বাসিন্দাদের ওপর বুধবার এ হামলার ঘটনা ঘটে। নিহতরা পার্শ্ববর্তী দেশ বেনিন ও টোগো সীমান্তের কাছাকাছি পামা অঞ্চলের নিকটবর্তী একটি শহরে ভ্রমণ করছিলেন। একপর্যায়ে তাদের উপর সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালালে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, এর আগেও চলতি মাসে বুরকিনা ফাসোতে আরও দু’টি হামলার ঘটনা ঘটে। এর একটিতে ১৭ জন বেসামরিক নাগরিক এবং অন্যটিতে ১১ সেনাসদস্য নিহত হয়।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest