মহেশপুরে বিজিবি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

IMG_2499মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি’র ব্যবস্থাপনায় অসহায় ও দরিদ্র রোগীদের জন্য  দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল রোববার সকালে মহেশপুর উপজেলার বাকোসপোতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহীন আজাদ এর উদ্বোধন করেন।
উদ্বোধনী  অনুষ্ঠানে অধিনায়ক লেঃ কর্ণেল শাহীন আজাদ বলেন, এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারনকে উদ্বুদ্ধকরনের লক্ষে দরিদ্র জনগোষ্ঠির মাঝে এই সেবা প্রদান করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির উপ-অধিনায়ক তসলিম মোহাম্মদ তারেক, সহকারী পরিচালক সাইফুল ইসলাম,সুবেদার মেজর মুজিবুল ইসলাম প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে  সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান, ঢাকা জাতীয় চক্ষুবিদ্যা ইনস্টিটিউটের সহকারী রেজিষ্টার ডাঃ এরশাদুল হক রাহাত, যশোর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাঃ জান্নাতুল ফেরদৌস, চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মেজর মোঃ জসিম উদ্দীন,একই হাসপাতালের স্পেশালিষ্ট  ডাঃ মেজর ফারহানা ইয়াছমিন, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান। বিজিবি’র অধিনায় আরো জানান এ ধরণের ক্যাম্প আরো করা হবে। বাড়ির কাছে বিনামূল্যে এই সেবা পেয়ে রোগীরা খুব খুশি।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest