মহেশপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মহেশপুরscreenshot_15 প্রতিনিধি: মহেশপুর সীমান্ত থেকে গাঁজাসহ কিতাবুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে বিজিবি।
বুধবার ভোর ৪ টার দিকে উপজেলার অনন্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কিতাবুল ইসলাম মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের মুজাম মন্ডলের ছেলে।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে গাঁজা এনে বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালানো হয়। এসময় কিতাবুলের বাড়ির পেছনের মাঠ থেকে ১ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মহেশপুরে ৬ গ্রামের মানুষের  ভোগান্তি  কপোতাক্ষ নদের বাঁশের সাকো
মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত
মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩
মহেশপুরে সরকারী খাল দখল করে মার্কেট নির্মানের দায়ে ৭ জনের জেল