মহেশপুরে দোকানিকে চোর বলে পিটিয়ে আহত

মহেশপুর প্রতিনিধিঃ
দোকানি কাকলি বেগমকে প্রতিবেশী আলমগীর হোসেন চোর বললে এ নিয়ে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে দোকানি কাকলি বেগমকে (৪০) দোকানের মধ্যে পিটিয়ে আহত করা হয়। এ সময় দোকানের আসবাব পত্র ও Moheshpur Picture 5--9--2019দোকানের বেশ কিছু মালামাল ভাংচুর করা হয়েছে। লুটপাট করা হয়েছে দোকানের টাকা ও মালামাল। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় কাকলি বেগমতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার ক্যাম্প পাড়ায়।
আহত কাকলি বেগম জানান, ক্যাম্প পাড়ার আলমগীর মোল্লা আমাকে চোর বলায় আমি এর প্রতিবাদ করতে গেলে সে,তার স্ত্রী শিরিনা বেগম ও ছেলে শিপন দোকানের মধ্যে এসে আমাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। তারা আমার দোকোনের সব কিছুই ভাংচুর করে লুটপাট করে নিয়ে গেছে।
মহেশপুর থানার এস আই মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দোকানি কাকলি বেগম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest