Thursday, February 5, 2026
shesherkhobor.com
Advertisement
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন
No Result
View All Result
shesherkhobor.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

দাবানলে ছাই হচ্ছে আমাজন

August 23, 2019
in শীর্ষ সংবাদ
Reading Time: 1 min read
A A
Share on FacebookShare on Twitter

দক্ষিণ আমেরিকার আমাজন নদের পাশে প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে সুবিশাল রেইন ফরেস্ট আমাজন। পৃথিবীর ২০ শতাংশ অক্সিজেনের আমদানি হয় ওই অরণ্য থেকে। নানা নাম না জানা উপজাতির বাসস্থান আমাজন জঙ্গলে রয়েছে ১৬ হাজার প্রজাতির গাছগাছালি। কিন্তু ‘পৃথিবীর ফুসফুস’ আজ বিপন্ন। আগুনের লেলিহান শিখা ক্রমশ গ্রাস করছে ওই চিরহরিৎ বনভূমিকে।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইনপে’-র সমীক্ষা বলছে এ বছর আমাজন বৃষ্টি-অরণ্যে ৭২,৮৪৩টি দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় যা ৮৩% বেশি! এবং ২০১৩-র তুলনায় দ্বিগুণ! এই প্রকোপ আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে বলে দাবি ব্রাজিলের ওই সংস্থার।

আমাজনে মুখ ঢাকা পড়েছে সূর্যের। যে দিকে তাকানো যায় শুধু কুণ্ডলী পাকানো ধোঁয়া। ছাড় পায়নি ২৭০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্রাজিলের সাও পাওলোর আকাশ। দুপুরের আকাশ যেন ‘রাতের চেয়েও অন্ধকার’। ব্রাজিলের রোরাইমা প্রদেশ থেকে পেরুর আকাশেও ভরে উঠেছে ধোঁয়ায়।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার উপগ্রহ চিত্রেও ধরা পড়েছে আমাজনে ঘটতে থাকা ৯৫০৭টি নতুন দাবানলের চিত্র। আমাজনের আগুনের উপর নজর রাখছে নাসা। আগুনের তীব্রতার ছবিও পাঠাচ্ছে নাসার একাধিক স্যাটেলাইট। তবে আগুনের থেকেও বিজ্ঞানীদের বেশি ভাবাচ্ছে আগুন থেকে উৎপন্ন ধুম্রজাল। প্রায় ১৭০০ কিমি দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া।

প্রতি বছরই জুলাই-আগস্ট মাসে আমাজনের আবহাওয়া কিছুটা শুষ্ক হয়ে ওঠে। তবে স্থানীয় পরিবেশবিদদের ধারণা, প্রাকৃতিক ভাবে এই আগুন লাগেনি। ব্রাজিলের ফেডেরাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একাংশ বলছেন, শুকনো বাতাসে দাবানল জ্বলে ওঠা অস্বাভাবিক কিছু নয়। তবে এ ক্ষেত্রে দাবানলের প্রকোপে আগুন লাগেনি বলেই মনে করছেন তারা। ওই বিজ্ঞানীদের মতে, অনেক সময়েই চাষের জন্য জমি বা খামার তৈরি করতে ইচ্ছাকৃত ভাবে জঙ্গলে আগুন ধরিয়ে দেন স্থানীয় গ্রামবাসীরা। সেখানেও এমনটাই হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

পরিবেশ বিজ্ঞানী কার্লোস নোব্রে বলেছেন, গবাদিপশুর চারণভূমি হিসেবে জমি ব্যবহার করতে চাওয়া কৃষকেরা জায়গা পরিষ্কার করতে শুকনো আবহাওয়ার জন্য অপেক্ষা করেন। এ সময় বন দাহ্য হয়ে থাকে এবং খুব সহজেই তাতে আগুন লাগে। যদিও সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজের গবেষক নোব্রের মতে আমাজনে কর্মরত এ266+নজিওগুলো কৃষিকাজে আগুন ব্যবহার করে না। তারা বরং লোকজনকে আগুন ব্যবহার না করতে উৎসাহিত করে।

খনিজ পদার্থের ভাণ্ডার আমাজন। খনিজ পদার্থ অন্বেষণের জন্য আমাজন অরণ্যে লাগাতার জঙ্গল সাফ করে খনন কাজ চালানো হয়। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, প্রতি মিনিটে একটি ফুটবল মাঠের মাপের জঙ্গল কাটা হয় এখানে। ফলে স্বল্প বৃষ্টিপাতও আমাজনে আগুন লাগার অন্য একটি কারণ হতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীদের আর এক অংশ। কার্বন ছাকনি হিসেবে পরিচিত চিরসবুজের ওই জায়গা যে এই ঘটনার পর তার কার্যক্ষমতা হারাবে সে বিষয়ে নিশ্চিত প্রায় সমস্ত গবেষক।

আমাজনে ভয়াবহ পরিস্থিতির জন্য দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর নীতিকে কাঠগড়ায় তুলেছেন পরিবেশবিদেরা। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার আগে আন্তর্জাতিক হুঁশিয়ারির তোয়াক্কা না-করেই আমাজন অঞ্চলকে চাষ ও খনিজ উত্তোলনের কাজে ব্যবহারের কথা বলেছিলেন তিনি। তার এ উদ্যোগের ফলে বন উজাড় হয়ে যেতে পারে—আন্তর্জাতিক মহলের এমন উদ্বেগ দিনের পর দিন উপেক্ষা করে গেছেন বোলসোনারো। ফলস্বরূপ আমাজনে অন্তত ৭২ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অনেক পশুপাখীরও। যদিও বোলসোনারোর বলেছেন, অযথা এ সব নিয়ে দোষারোপ করা হচ্ছে তাকে। এই সময়ে আগুন জ্বালিয়ে চাষের জমি তৈরি করেন চাষিরা। সেটাই হয়ে আসছে। ইনপে-র পরিসংখ্যানকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়ে এর ডিরেক্টরকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট।

ShareTweetPin
Previous Post

যুক্তরাষ্ট্রকে জবাব দিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিলেন পুতিন

Next Post

মহেশপুরের ভৈরবা বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন

Related Posts

মহেশপুরে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময়
শীর্ষ সংবাদ

মহেশপুরে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময়

মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার
শীর্ষ সংবাদ

মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার
শীর্ষ সংবাদ

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

Next Post

মহেশপুরের ভৈরবা বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

জলিলপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মহেশপুরে ৬ গ্রামের মানুষের  ভোগান্তি  কপোতাক্ষ নদের বাঁশের সাকো

মহেশপুরে ৬ গ্রামের মানুষের ভোগান্তি কপোতাক্ষ নদের বাঁশের সাকো

মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান

মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৪

জালালপুর স্কুল মাঠে দিনব্যাপী ছিল শিক্ষার্থীদের খেলাধুলার লড়াই

মহেশপুর জি এইচ জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এস এসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩

মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩

মহেশপুরের কবি অমিত কুমার কুন্ডুর জন্ম বার্ষিকী পালন

বগুড়া জেলার বই বিতরনের খবর

বগুড়া জেলার বই বিতরনের খবর

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী মারা গেছে

শেষের খবরের সম্পাদকের মাতার মৃত্যু

মহেশপুরে গুটি ইউরিয়া সার কারখানার উদ্বোধন

শেষের খবরের সম্পাদকের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

উইং কমান্ডার আবু বকর রানার পিতা ইন্তেকাল করেছেন।

আওয়ামীলীগ হত্যার রাজনীতি করে না, উন্নয়নে বিশ্বাসী-এমপি চঞ্চল

এ কেমন শত্রুতা? দূর্বৃত্তরা রাতের আধাঁরে ১৫বিঘা জমির দুই হাজার বিভিন্ন জাতের গাছ কেটে ফেলেছে।

মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত হয়েছে ২

মিরসরাইয়ে বন ও জীব বৈচিত্র্য রক্ষায় কর্মশালা

মিরসরাই উপজেলা ও দুই পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে ধুম্রজাল

মহেশপুরে ফশিয়ার মটর সাইকেল সেন্টারের সৌজন্যে সার্ভেসিং উদ্বোধন

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনাকের পূজামন্ডপ পরিদর্শন

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনাকের পূজামন্ডপ পরিদর্শন

মহেশপুরে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময়

মহেশপুরে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময়

নামাজে যাওয়ার কারণেই কি হামাস নেতারা বেঁচে গেছেন

নামাজে যাওয়ার কারণেই কি হামাস নেতারা বেঁচে গেছেন

মাগুরায় সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

মাগুরায় সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার

মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার

শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন

শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তাসকিনের পরিবর্তে শরিফুল

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তাসকিনের পরিবর্তে শরিফুল

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

শিবিরকে ভোট দিয়েছে ছাত্রলীগ : আসাদুজ্জামান রিপন

শিবিরকে ভোট দিয়েছে ছাত্রলীগ : আসাদুজ্জামান রিপন

শিবির প্যানেলের বাইরে পাঁচ পদে জয়ী যারা

Editor: Abul Hossain Liton

Head Office: Mukti Joddha Complex Bhabon,2nd Floor,Moheshpur,Jhenaidah.
Call us: +8801711245104
Email: shesherkhobor@gmail.com

© 2022 shesherkhobor All Right Reserved. Designed and Developed by WEBSBD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন

© 2022 shesherkhobor All Right Reserved. Designed and Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist