পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। মঙ্গলবার বেলা ১১টায় দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। বৈঠকে দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সকালে ধানমন্ডির ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তিনি।

তিনদিনের সফরে সোমবার রাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

7গত ৩০ মে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর এস জয় শঙ্করের এটি প্রথম বাংলাদেশ সফর। ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। ৬৪ বছর বয়স্ক এ পেশাদার কূটনীতিক ১৯৭৭ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি সিঙ্গাপুরে ভারতের হাইকমিশনার এবং চীন ও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ছিলেন।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest