মহেশপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ
মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের আব্দুল কুদ্দুস নামক এক ব্যক্তি তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে।
এলাকাবাসী জানান ,সেজিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শনিবার দিবাগত গভীর রাতে তার ঘুমন্ত স্ত্রী ৪সন্তানের জননী ফিরোজা খাতুন কে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এর পর হত্যাকারী Death body Moheshpur 18.08.19নিজেই একই গ্রামে বসবাসকারী তার শ্যালক আশারুল ইসলামের বাড়ী গিয়ে স্ত্রী নিহত হওয়ার খবর দেয়।খবর পেয়ে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ছুটে এলে আব্দুল কুদ্দুস দৌড়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে।হত্যাকারী কুদ্দুস পেশায় একজন কাঠমিস্ত্রি।
ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবার আলী ও দত্তনগর ফাঁড়ির ইনচার্জ ইয়াসিন আলী ঘটনা স্থল পরিদর্শন করেছেন।মহেশপুর থানার ওসি (তদন্ত )আমানুল্লাহ হক জানান, সেজিয়া গ্রামের নেশা গ্রস্থ আব্দুল কুদ্দুস তার স্ত্রী কে ঘুমান্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ব্যপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest