তিস্তার পানি ন্যায্য হিস্যা দাবীতে পলাশবাড়ীতে বাসদের রোডমার্চ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ ভারতের পানি আগ্রাসন ও উত্তরবঙ্গকে মরুভূমির কবল থেকে রক্ষার দাবীসহ শুকিয়ে মারার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

তিস্তাসহ সকল অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবীতে ২০-২১ মার্চ দু’দিনব্যাপী বগুড়া থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত রোডমার্চের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের নেতৃত্বে রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদরের স্থানীয় চৌমাথা মোড়ে বুধবার বিকেলে রোডমার্চ এসে পৌঁছে।রোডমার্চ কর্মসূচি চলাকালে এসময় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন,বাসদ বগুড়া জেলা সমন্বয়ক গোলাম রব্বানী,বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাড.সাইফুল ইসলাম পল্টু, পলাশবাড়ী উপজেলা সমন্বয়ক আলিউল ইসলাম বাদল ও সিপিবি উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্যাহ্ আদিল 01নান্নু প্রমুখ।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest