Tuesday, March 3, 2026
shesherkhobor.com
Advertisement
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন
No Result
View All Result
shesherkhobor.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

সংহতি জানিয়ে ছাত্রদের আন্দোলনে ভিপি নুর

March 19, 2019
in শীর্ষ সংবাদ
Reading Time: 1 min read
A A
Share on FacebookShare on Twitter

ডেস্বাক রিপোর্ট: বাস চাপায় সহপাঠী নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আর সেই শিক্ষার্থীদের আন্দোলনে গিয়ে সংহতি প্রকাশ করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, এই আন্দোলনে আঘাত করা হলে ‘দাঁত ভাঙা’ জবাব দেওয়া হবে।

মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে তিনি ঢাকার যমুনা ফিউচার পার্কের সড়কের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের কাছে যান।কোটা সংস্কার আন্দোলনের এই নেতা বলেন, ছাত্রদের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ একাত্মতা প্রকাশ করেছে। তবে ছাত্রসমাজকে সচেতন থাকতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন বানচালে বিভিন্ন মহল ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরো বলেন, এর আগেও কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে হামলা হয়েছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আঘাত করা হলে ছাত্রসমাজ দাঁতভাঙা জবাব দেবে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার পর বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনে আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। এরপর শিক্ষার্থীসহ এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে বেসরকারি নর্থ সাউথ ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেন। এতে বিমানবন্দর থেকে বিশ্বরোড ও বাড্ডা হয়ে রামপুরা এবং গুলিস্তান রুটের সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে যান ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

তখন শিক্ষার্থীরা তার কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে- আবরারকে চাপা দেওয়া বাসের চালককে ফাঁসি দিতে হবে, সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল করতে হবে, বাসস্টপেজের ব্যবস্থা করা, সিটিং সার্ভিস বন্ধ করা, চালকদের ছবি ও লাইসেন্স গাড়িতে ঝোলানোর ব্যবস্থা করা, বসুন্ধরা গেইটে ফুটওভার ব্রিজ করা, জেব্রা ক্রসিংয়ে সিসি ক্যামেরার ব্যবস্থা করা ও ট্রাফিক পুলিশের দুর্নীতি বন্ধ করা।1

এসময় মেয়র বাসচালকের শাস্তি নিশ্চিত করা ও নিহত শিক্ষার্থীর নামে সেখানে একটি পদচারী-সেতু নির্মাণের আশ্বাস দেন। একই সঙ্গে সুপ্রভাত পরিবহনের কোনো বাস ওই রুটে চলতে দেওয়া হবে না বলে জানান তিনি। এরপর মেয়র অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এসময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে পড়েন। তারা মেয়রের কাছে প্রশ্ন রাখেন, জাবালে নূর পরিবহন এখনো চলছে। এখনো প্রতিদিন সড়কে মানুষ মারা যাচ্ছে। অবরোধকারীদের এমন মন্তব্যের পর মেয়র ঘটনাস্থল থেকে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আবরার জেব্রা ক্রসিংয়ে দিয়ে রাস্তা পার হয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এসময় অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে সুপ্রভাত পরিবহনের বাসটি আবরারকে ধাক্কা দেয়। এরপর ওই বাসের নিচে চাপা পড়েন তিনি।নিহত আবরার আহমেদ চৌধুরী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী। তিনি রাজধানীর মালিবাগে পরিবারের সঙ্গে নিজস্ব বাসায় থাকতেন। তার বাবার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবিদ আহমেদ চৌধুরী। দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর সেনানিবাসের বিইউপি এডিবি গ্রেড গ্রাউন্ড মাঠে আবরারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

ShareTweetPin
Previous Post

ঝিনাইদহ ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর চোরাচালান বিরোধী অভিযান

Next Post

ক্রাইস্টচার্চ হামলার জন্য আমি দায়ী নই: ট্রাম্প

Related Posts

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার
শীর্ষ সংবাদ

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

শীর্ষ সংবাদ

পুরো রমজান বন্ধই থাকছে মাধ্যমিক বিদ্যালয়

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ
শীর্ষ সংবাদ

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ

Next Post

ক্রাইস্টচার্চ হামলার জন্য আমি দায়ী নই: ট্রাম্প

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

জলিলপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মহেশপুরে ৬ গ্রামের মানুষের  ভোগান্তি  কপোতাক্ষ নদের বাঁশের সাকো

মহেশপুরে ৬ গ্রামের মানুষের ভোগান্তি কপোতাক্ষ নদের বাঁশের সাকো

মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান

মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৪

জালালপুর স্কুল মাঠে দিনব্যাপী ছিল শিক্ষার্থীদের খেলাধুলার লড়াই

মহেশপুর জি এইচ জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এস এসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩

মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩

মহেশপুরের কবি অমিত কুমার কুন্ডুর জন্ম বার্ষিকী পালন

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী মারা গেছে

বগুড়া জেলার বই বিতরনের খবর

বগুড়া জেলার বই বিতরনের খবর

শেষের খবরের সম্পাদকের মাতার মৃত্যু

মহেশপুরে গুটি ইউরিয়া সার কারখানার উদ্বোধন

শেষের খবরের সম্পাদকের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

উইং কমান্ডার আবু বকর রানার পিতা ইন্তেকাল করেছেন।

আওয়ামীলীগ হত্যার রাজনীতি করে না, উন্নয়নে বিশ্বাসী-এমপি চঞ্চল

এ কেমন শত্রুতা? দূর্বৃত্তরা রাতের আধাঁরে ১৫বিঘা জমির দুই হাজার বিভিন্ন জাতের গাছ কেটে ফেলেছে।

মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত হয়েছে ২

মিরসরাইয়ে বন ও জীব বৈচিত্র্য রক্ষায় কর্মশালা

মিরসরাই উপজেলা ও দুই পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে ধুম্রজাল

মহেশপুরে ফশিয়ার মটর সাইকেল সেন্টারের সৌজন্যে সার্ভেসিং উদ্বোধন

টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

ফুলপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০ 

ফুলপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০ 

গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

পুরো রমজান বন্ধই থাকছে মাধ্যমিক বিদ্যালয়

যশোর-কুষ্টিয়া জেলার বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা

যশোর-কুষ্টিয়া জেলার বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে বুধবার থেকেই রোজা শুরু

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে বুধবার থেকেই রোজা শুরু

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জন

Editor: Abul Hossain Liton

Head Office: Mukti Joddha Complex Bhabon,2nd Floor,Moheshpur,Jhenaidah.
Call us: +8801711245104
Email: shesherkhobor@gmail.com

© 2022 shesherkhobor All Right Reserved. Designed and Developed by WEBSBD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন

© 2022 shesherkhobor All Right Reserved. Designed and Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist