ভারতকে সময় মতো জবাব দেয়া হবে: পাকিস্তান

পাকিস্তানি সীমান্তে ভারতীয় বিমানবাহিনীর অনুপ্রবেশের ‘সময় মত জবাব দেয়া’র ঘোষণা দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক শেষে এ হুমকি দেয়া হয়েছে। খবর পাকিস্তান সংবাদমাধ্যম ডনের। 

নিরাপত্তা কমিটির বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের বালাকোটে হামলা চালিয়ে সন্ত্রাসী স্থাপনা গুড়িয়ে দেয়া এবং বিপুল সংখ্যক মানুষকে হত্যা করার ভারতীয় দাবি আমরা প্রত্যাখ্যান করছি।’

‘তবে পাকিস্তানি অংশে প্রবেশ করে ভারত যে আগ্রাসন চালিয়েছে যথা সময়ে ও যথা স্থানে এর জবাব দেয়া হবে।’ বলেছে নিরাপত্তা কমিটি।এর আগে ভারত দাবি করে, পাকিস্তান সীমান্তে প্রবেশ করে হামলায় জইশ-ই-মোহাম্মদের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। এতে ২০০ থেকে ৩০০ জন মারা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার রাত সাড়ে ৩টা নাগাদ ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ১০০০ কেজি বোমাবর্ষণ করে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, বালাকোট, চাকোটি এবং মুজফ্রাবাদে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জইশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার জঙ্গি ঘাঁটি। প্রতিটি এলাকাতেই জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে বায়ুসেনার যুদ্ধবিমান।

এদিকে, ঘটনাস্থলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে বিবিসিকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তার এ আত্মীয় বিস্ফোরণে আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest