মহেশপুর জি এইচ জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এস এসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

স্টাফ রিপোর্টার, মহেশপুরঃ মহেশপুর জি এইচ জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এস এসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে এ উপলক্ষে স্কুল চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাpic moheshpur 30.01.19পতিত্বে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর পৌর সভার মেয়র আব্দুর রশিদ খান।
অনুষ্ঠানের প্রথমে ১১৫জন এস এস সি পরীক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় জানানো হয়। এর পর ছাত্রছাত্রীরা ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া ১০০জন শিক্ষার্থী কে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র আব্দুর রশিদ খান,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিদুল ইসলাম পি টি এ কমিটির সাবেক সভাপতি আব্বাস আলী, নবীন ছাত্রদের পক্ষে আল শাহরিয়া অভি ও রেজওয়া খাতুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিটি এ কমিটির সভাপতি আমজাদ আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল হোসেন, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম,সাবেক কাউন্সিলর আমির আলী,ম্যানেজিং কমিটির সদস্য রোকন আলী খান সাবেক সদস্য লোকমান হোসেন পাটোয়ারী ,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন সরদার ,ওমর আলী খান মকরেব আলী সুবোধ চন্দ্র দাস প্রমুখ।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest