সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায়

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ঢাকায় আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় তার মরদেহবাহী বাংলাদেশ বিমানের বিজি০৮৯ ফ্লাইটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, বিমানবন্দর থেকে সৈয়দ আশরাফের মরদেহ বেইলি রোডে তার সরকারি বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে রাখা 999হবে।দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টার করে কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে তার মরদেহ।

সেখানে দুপুর ১২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় জানাজা ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। আসর নামাজের পর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার রাত দশটার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest