মহেশপুরে চাঁদা নিতে এসে পুলিশের খাচাঁয় সাংবাদিক অমিত সরকার

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ
সহকারী প্রিজাইডিং অফিসারের ব্লাকমেইল করে চাঁIMG_20181231_173534দা নিতে এসে হাতে-নাতে ধরা পড়েছে সাংবাদিক নামধারী অমিত কুমার সরকার (৩৫)। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকালে মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে। এ সময় জনগণ গণ ধোলায় দিয়ে বিকালে থানা পুলিশে সোপর্দ্দ করেছে। আটক অমিত সরকার ঢাকা ও স্থানীয় বিভিন্ন পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে আসছিল।
এলাকাবাসী ও থানা সুত্রে জানাগেছে, ভোটের দিন স্বরুপপুর-কুশুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার আলীমুজ্জামানের ছবি তুলে চাঁদা দাবী করে আসছিল। গতকাল সোমবার বিকালে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে বজরাপুর গ্রামের অধীর সরকারের ছেলে আজকালের খবর পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে ১৪ হাজার টাকা নেওয়ার সময় জনগণ ধরে ফেলে। পরে থানা পুলিশে সোপর্দ্দ করেছে।
সহকারী প্রিজাইডিং অফিসার আলীমুজ্জামান জানান, ভোট কেন্দ্রে গোপনে আমার ছবি তোলে। এরপরে সন্ধ্যার সময় আমার কাছে ফোন দিয়ে ২০ হাজার টাকা দাবী করে। পরে ১৪ হাজার টাকায় মিমাংসা হয়। এরই মধ্যে আমি মহেশপুর এলাকার ছেলেদের ঘটনাটি জানায়। সে অনুযায়ী টাকা দেওয়ার সময় স্কুলের ছাত্ররা ও এলাকার জনগণ ধরে ফেলে।
মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই নিপা খাতুন জানান, একজনের কাছ থেকে চাঁদা নিতে এসে অমিত কুমার সরকার নামের এক সাংবাদিক কে জনগণ ধরে থানায় সোপর্দ্দ করেছে। বিষয়টি মামলা হচ্ছে।
উল্লেখ এর আগে অমিত সরকার ঝিনাইদহ সমাজ সেবা অফিসে যেয়ে যুগান্তার পত্রিকার স্টাফ রিপোটার পরিচয় দিয়ে ব্লাক মেইল করার চেষ্টা করলে জেলা সমাজ সেবা অফিসার ঝিনাইদহের সাংবাদিকদের বিষয় টি জানালে তিনি বুঝতে পেরে সাথে সাথে অফিস থেকে সটকে পড়েন।
এলাকবাসী জানান অমিত সরকার বিভিন্ন গ্রামে যেয়ে কখনও টিভি সাংবাদিক কখনও ঢাকার প্রথম সারীর সাংবাদপত্রের পরিচয় দিয়ে ব্লাক মেইল করতো।তার অত্যাচারে এলাকবাসী অতিষ্ঠ হয়ে আছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest