ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের, উন্নয়ন করার দায়িত্ব আমার — সাবেক এম,পি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ভোট দেওয়ার দায়িত্ব যেমন আপনাদের,ঠিক তেমনই  এলাকার উন্নয়ন করার দায়িত্বটাও আমার। আপনাদের কোন ভয় নেই। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নির্ভMoheshpur Pictur 444য়ে ভোট দেবেন। আশাকরী বিজয়ের মাসে আমাদের বিজয় হবেই। আমার ও আপনাদের নেত্রী জাতির

জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশ উন্নয়নের কারীগর শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে এলাকায় কোন কাচারাস্তা থাকবেনা। সব রাস্তায় কাজ করা হবে। গতকাল মঙ্গঙ্গলবার মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে গন সংযোগ কালে কয়েকটি পথ সভায় এ কথা বলেন ঝিনাইদহ-৩ আসনের নৌকার প্রার্থী ও সাবেক এম,পি আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত বৃষ্টির মধ্যে শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ, পদ্মপুকুর, শ্যামকুড়, শরিসাঘাটা, নলবিলপাড়া, নিন্দাপাড়া, পুর্বপাড়া,পশ্বিমপাড়া,খোদাবন্দীপাড়া,তালসার,বউবাজার,শ্রীনাথপুর,ডাকাতিয়া,নয়াপাড়া,মাঠপাড়া,লড়াইঘাটাসহ ৩২টি গ্রামে ও ৮টি বাজার এলাকায় নৌকা প্রতিকে ভোট চেয়ে গন সংযোগ করেন নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
এসময় তার সাথে ছিলেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু তিমির কুমার চৌধুরী,সাধারণ সম্পাদক ,শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লা হক,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজাসহ শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃ বৃন্দ।
এর পুর্বে তিনি যাদবপুর ইউনিয়নে শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট চেয়ে গন সংযোগ করেন নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। এসময় উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাষ্টার,সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দিন মিয়া,সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন,যুবলীগ নেতা বদিয়ার রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃ বৃন্দ।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest