মহেশপুরে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
গতকাল শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও শিক্ষা ট্রাস্টের উদ্দ্যোগে জে এস সি ও জে ডি সি পরীক্ষায়  জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুলMoheshpur Picture (1)--27.01.2018 ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা প্রকল্প বাস্তবানয় কর্মকর্তা মেহেরুন নেছা,খালিশপুর বিএন্ডটি কেবলসের ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমান,পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক মাষ্টার,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টার,এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা প্রমুখ।
পরে জে এস সি ও জে ডি সি পরীক্ষায়  জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest