নোয়াব আলীর ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা

কামরুজ্জামান বিদ্যুৎ, জীবননগর প্রতিনিধি :সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে জীবননগর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির একাংশের সভাপতি নোয়াব আলীর দত্তনগরস্থ সড়কে অবস্তিত ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দুর থেকে একটি বোমা নিক্ষেপ করলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। তবে এসময় আড়তের গদিঘর বন্ধ থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

রাতে বিকট শব্দের উৎস খুঁজতে গিয়ে মানুষ এ বোমা হামলার আলামত উদ্ধার করে। নোয়াব আলীর গদি ঘরের সামনে উড়তে থাকা ধোয়া ও বিস্ফোরিত বোমার লাল স্কচটেপ দিয়ে মোড়ানো জর্দ্দার কৌটা, জালের কাঠি এবং বাইসাইকেলের বিয়ারিঙের বল পড়ে থাকতে দেখে উৎসুক মানুষ। এসময় বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়া। দলে দলে মানুষ ঘটনাস্থলে ছুটে আসে। এ ব্যাপারে জীবননগর থানার ওসি শাহজাহান আলী খাঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে তিনি এএসআই আব্দুল হাইকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু থানা অফিসার ইনচার্জের এ নির্দেশ পেয়ে আধাঘন্টার মধ্যেও (রাত ১০টা ৪০ মিনিট) বোমা বিস্ফোরণস্থলে পুলিশ না(পৌঁছায় উপস্থিত জনতা চরম ক্ষোভ প্রকাশ করতে থাকে। উল্লেখ্য, এর আগে জীবননগর পৌর মেয়র নোয়াব আলীর ওপর ২০০৪ সালে সন্ত্রাসীরা বোমা হালালে চালালে তিনি তার একটি পায়ের আঙুল হারান এবং গত পৌর নির্বাচনের পর আওয়ামী লীগ নেতা আবু মো. আ. লতিফ অমলের বাড়ির গেটের সামনে অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা বোমা হামলা চালায়।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest