সাতক্ষীরায় পুলিশী বাঁধায় হরতালের সমর্থনে জামায়াত শিবিরের মিছিল পন্ডু

এম. বেলাল হোসাইন, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় জামায়াত শিবির হরতালের সমর্থনে মিছিল বের করে। সোমবার সন্ধ্যায় শহরের ইটাগাছা -কামাল নগর এলাকা থেকে হটাৎ জামায়াত-শিবির মিছিল বের করে শহরের নিউ মার্কেট মোড়ের দিকে যাত্রা করে। জামায়াত-শিবিরের পাঁচ শতাধিক নেতা-কর্মী হাতে হাত ধরে মিছিলে অংশ নেয়। মিছিল থেকে জামায়াতে ডাকা মঙ্গলবারের হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। এছাড়া মিছিল থেকে বিভিন্ন দাবী সম্বলিত লিফলেট ছাড়ানো হয়। মিছিল থেকে শহরের সুলতানপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে আব্দুল মতিন (২৮)কে সরকার বিরোধী শ্লোগান ও লিফলেট বিতরনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে। মিছিলটি শহরের নিউ মার্কেট পৌছানোর আগেই শহরের হোটেল পার্কের সামনে পুলিশী বাধার মুখে পড়ে। পুলিশী বাধার কারণে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

জামায়াত নেতা ওবায়দুল্লাহ ও আজিজুল ইসলামের নেতৃত্বে মিছিলে অংশ নেয় পাঁচ শতাধিক জামায়াত নেতাকর্মী।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest