ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন সুজন সভাপতি ও রাজিব সম্পাদক

ঝিনাইদহ প্রতিনিধি, ৩ ডিসেম্বর

ঝিনাইদহ সদর উপজেলার ১৩নং ফুরসন্দি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সাজ্জাদ হোসেন সুজন সভাপতি ও রাজিব লস্কর আশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি লতিফ বিশ্বাস মিন্টু, নাহিদ হোসেন, রকিব শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মোমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আরব আলী ও রানা হোসেন। এ উপলক্ষ্যে গতকাল মিয়াকুন্ডু বালিকা বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ  শিকদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান বাশার, সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাইদ শিকদার, শহিদুল ইসলাম বাবু, ইউপি মেম্বর রাজা বিশ্বাস, কবির হোসেন, আশরাফুল ইসলাম, সবদুল হোসেন প্রমুখ। পরে সাজ্জাদ হোসেন সুজন সভাপতি ও রাজিব লস্কর আশা সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। #

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest