মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
দুর্নীতি দমন কমিশন,ঝিনাইদহ এর সহযোগিতায় মহেশপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।গত মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি প্রাতিরোধ কমিটির উদ্দোগে জিএইচ জিপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ে অভাব নয়, সীমাহীন লোভ ও মানসিকতাই দুর্নীতির প্রধান কারন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ খান।
বিতর্কে ৪টি স্কুলের মোট ২৪জন ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতায় মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন ও পৌর ল্যাব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দল রানার্স আপ হয়।সেরা তার্কিক নির্বাচিত হয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শারিকা তাবিয়া। চ্যাম্পিযন, রানার্স আপ ও অংশ .গ্রহনকারিদের মধ্য ট্রফি, ক্রেস্ট, মেডেল বিতরন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম।অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আমির হোসেন, মহিলা কলেজের সহকারি অধ্যাপক কামাল হোসেন, আলফাতুন্নেছা কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমৃখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহেশপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধানস সম্পাদক আবুল হোসেল লিটন।
















