মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর থানার গনধর্ষন মামলার এক আসামীকে পুলিশ আটক করেছে।আটককৃত হযরত আলী উপজেলার কাজিবেড় ইউনিয়নের সামন্তা বাগদির আইট গ্রামের হাফেজুল ইসলামের ছেলে।ভিকটিমের পারিবারিক সূত্রে জানা গেছে,গত ২৬মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ভিকটিম স্কুলছাত্রী পাশের বাড়ি থেকে বাসায় ফিরছিলো। এ সময় রাস্তা থেকে শাওন ও হযরত আলী তার মুখ চেপে ধরে পাশের ক্ষেতে নিয়ে যায়। পরে আরো ২ জন ধর্ষন করার জন্য তাদের সাথে যোগ দেয়। ভিকটিমকে একের পর এক ৪ জন পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারন করে রাখে। এ বিষয়ে ভিক টিমের ফুঁফু ফাতেমা খাতুন (পালিত মা)জানান,আমার মেয়েকে ধর্ষণ করে ও ভিডিও করে আমাদের মেরে ফেলার হুমকি দেওয়াই সে বাড়ী ফিরে ভয়ে ঘটনার বিষয় গোপন রাখে ৷ তিনি আরো জানান,নরপশুরা ধর্ষনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে উল্লাশ করতে থাকে।তিনি বাদী হয়ে ৩১ মার্চ মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।হযরত আলী ছাড়াও ঘটনার সাথে জড়িতরা হলো একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে শাওন, দিনুর ছেলে নয়ন আর ফরিদ হোসেনের ছেলে আমিন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামী হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের আটকের চেষ্টা চলছ।
















Discussion about this post