ময়মনসিংহের ফুলপুরের বালিয়ার মোড়ে বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে উভয় গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। হতাহতদের পরিচয় জানা যায়নি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদুল হাসান জানান, পৌনে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি। বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় ট্রাকের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার ফলে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী সহযোগিতা এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বিস্তারিত পরে জানানো হবে।



















Discussion about this post