মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
মহেশপুর উপজেলা আমির অধ্যাপক ফারুক আহম্মেদের সভাপত্বিতে শুক্রবার মহেশপুর স্কুল মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসাবে ঝিনাইদহ-৩ (মহেশপুর- কোটচাঁদপুর) আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান বক্তব্যে দিতে গিয়ে বলেন এদেশে হুমকি-ধামকি দিয়ে জামায়াতের অগ্রযাত্রাকে থামানো যাবেনা।
এবারের নির্বাচনে যদি জামায়াত ক্ষমতায় যায় তাহলে ন্যায় ইনসাফের মধ্যে দিয়ে দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নারীদের ভূমিকা অনেক। নারীরা যদি ঐক্যবদ্ধভাবে নৈতিক নেতৃত্বে এগিয়ে আসে, তাহলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব। তিনি দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বলেন দাড়ি পাল্লা ন্যায়, সততা ও কল্যাণের প্রতিক। জামায়াতে ইসলামের আদর্শভিত্তিক রাজনীতি, সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন,কেন্দ্রীয় সূরা সদস্য জেলা নায়েবে আমির মোঃ আব্দুল আলীম, কেন্দ্রীয় সূরা সদস্য ও ঝিনাইদহ জেলা সেক্রেটারি মাওঃ আব্দুল আওয়াল,কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলার সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল হাই।সমাবেশের প্রথম পর্বে নারীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন,যশোর কুষ্টিয়া অঞ্চলের জামায়াতের সহকারী পরিচালক ফিরোজা ইয়ামিন বিউটি,জাকসু’র এজিএস মোছাঃ আয়েশা সিদ্দিকা মেঘলা, জাকসু কার্যকারী নির্বাহী সদস্য নুসরাত জাহান ইমা,ঝিনাইদহ মহিলা বিভাগের সেক্রেটারি ইয়াসমিন আরা,কেন্দ্রীয় সুরা সদস্য ফরিদা পারভীন প্রমুখ।
নারী বক্তারা বলেন নারীরা আর পিছিয়ে থাকবে না। শিক্ষা, রাজনীতি ও সংগঠনে নারীর অংশগ্রহণ বাড়াতে জামায়াতে ইসলামী সু-সংগঠিতভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এই উদ্যোগ আরও জোরদার করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ। আয়োজকদের দাবি, হাজার হাজার নারী কর্মীর উপস্থিতি প্রমান করে আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে জামায়াত বিজয়ী হবে ইনশাল্লাহ। মহেশপুরের নারী সমাবেশে রেকর্ড সংখ্যক কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।টচাঁদপুর) আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান বক্তব্যে দিতে গিয়ে বলেন এদেশে হুমকি-ধামকি দিয়ে জামায়াতের অগ্রযাত্রাকে থামানো যাবেনা।
এবারের নির্বাচনে যদি জামায়াত ক্ষমতায় যায় তাহলে ন্যায় ইনসাফের মধ্যে দিয়ে দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নারীদের ভূমিকা অনেক। নারীরা যদি ঐক্যবদ্ধভাবে নৈতিক নেতৃত্বে এগিয়ে আসে, তাহলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব। তিনি দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বলেন দাড়ি পাল্লা ন্যায়, সততা ও কল্যাণের প্রতিক। জামায়াতে ইসলামের আদর্শভিত্তিক রাজনীতি, সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন,কেন্দ্রীয় সূরা সদস্য জেলা নায়েবে আমির মোঃ আব্দুল আলীম, কেন্দ্রীয় সূরা সদস্য ও ঝিনাইদহ জেলা সেক্রেটারি মাওঃ আব্দুল আওয়াল,কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলার সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল হাই।সমাবেশের প্রথম পর্বে নারীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন,যশোর কুষ্টিয়া অঞ্চলের জামায়াতের সহকারী পরিচালক ফিরোজা ইয়ামিন বিউটি,জাকসু’র এজিএস মোছাঃ আয়েশা সিদ্দিকা মেঘলা, জাকসু কার্যকারী নির্বাহী সদস্য নুসরাত জাহান ইমা,ঝিনাইদহ মহিলা বিভাগের সেক্রেটারি ইয়াসমিন আরা,কেন্দ্রীয় সুরা সদস্য ফরিদা পারভীন প্রমুখ।
নারী বক্তারা বলেন নারীরা আর পিছিয়ে থাকবে না। শিক্ষা, রাজনীতি ও সংগঠনে নারীর অংশগ্রহণ বাড়াতে জামায়াতে ইসলামী সু-সংগঠিতভাবে কাজ করছে এবং ভবিষ্যতে এই উদ্যোগ আরও জোরদার করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ। আয়োজকদের দাবি, হাজার হাজার নারী কর্মীর উপস্থিতি প্রমান করে আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে জামায়াত বিজয়ী হবে ইনশাল্লাহ। মহেশপুরের নারী সমাবেশে রেকর্ড সংখ্যক কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।