Thursday, February 19, 2026
shesherkhobor.com
Advertisement
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন
No Result
View All Result
shesherkhobor.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা

January 6, 2024
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
A A
ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা
Share on FacebookShare on Twitter

তারিফুজ্জামান ঃশতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য মামলার মধ্যে এটি নিঃসন্দেহে একটি। এই মামলাকে কেন্দ্র করে ইসরায়েল এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্বকারী আইনজীবীরা আদালতে মুখোমুখি হবেন আগামী ১১ ও ১২ই জানুয়ারি। আর গোটা বিশ্ব তাকিয়ে থাকবে তাদের দিকে।

ইসরায়েল কি গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের গণহত্যা করছে? দক্ষিণ আফ্রিকা কিন্তু তাই মনে করে এবং সেই অভিযোগ তুলেই তারা গত ২৯ ডিসেম্বর দ্বারস্থ হয়েছে ‘দ্য হেগ’-এর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে)-এর।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামেন নেতানিয়াহু অবশ্য জানিয়েছেন, তার দেশ গাজা প্রচারাভিযানে যে ‘নৈতিকতার’ পরিচয় দিয়েছে, তা ‘নজিরবিহীন’। সেখানকার এক সরকারি মুখপাত্র দক্ষিণ আফ্রিকার অভিযোগকে ‘ব্লাড লিবেল’ বলে আখ্যা দিয়েছেন।প্রসঙ্গত, ব্লাড লিবেল এমন একটি শব্দ যা মধ্যযুগে ইউরোপে উদ্ভূত ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে রক্তপাতের মিথ্যা অভিযোগ বর্ণনা করতে ব্যবহৃত হতো।

দক্ষিণ আফ্রিকার দায়ের করা ৮৪ পৃষ্ঠার ওই নথিতে বলে হয়েছে ইসরায়েলের কার্যকলাপ কিন্তু ‘চরিত্রগত ভাবে গণহত্যাই’ কারণ তারা গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের একটি বড় অংশকে ধ্বংস করে দিতে চেয়েছিল।যুক্তিতে বলা হয়েছে, ইসরায়েলের ‘গণহত্যামূলক’ কার্যকলাপের মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের হত্যা করা, গুরুতর মানসিক ও শারীরিক ক্ষতি করা এবং ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করা যাতে ‘সমগ্রভাবে ওই গোষ্ঠীর শারীরিক ক্ষতি হয়’। শুধু তাই নয়, ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যে কিন্তু তাদের গণহত্যার উদ্দেশ্য প্রকাশ পেয়েছে বলেও উল্লেখ রয়েছে ওই নথিতে।

ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার আইন বিভাগের অধ্যাপিক জুলিয়েট ম্যাকিনটায়ার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার পেশ করা খসড়া ‘সচেতন ভাবে তৈরি’ ও তাতে সমস্ত বিষয় ‘সবিস্তারে’ উল্লখ করা হয়েছে।তিনি বিবিসিকে বলেন, ‘এটি (খসড়া) ইসরায়েলের সমস্ত সম্ভাব্য যুক্তির উত্তর দিতে পারে… এবং আদালতের এক্তিয়ারের বাইরের দাবির জবাবও দিতে সেটি প্রস্তুত।’

দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, এই মামলাটি দায়ের করার আগে, বিভিন্ন জায়গায় তারা ইসরায়েলের বিরুদ্ধে তোলা অভিযোগের কথা জানিয়েছে।ইসরায়েল সরকারের মুখপাত্র আইলন লেভি বলেছেন, তারা (ইসরায়েল) মামলাটি লড়বে। তিনি আরও বলেন, হামাস যে যুদ্ধ শুরু করেছে , তারাই এর সম্পূর্ণ নৈতিক দায় বহন করেছে।ইউএন জেনোসাইড কনভেনশন (১৯৪৮) অনুযায়ী, ‘গণহত্যা’ হল একটি জাতীয়, জাতিগত, বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংসের উদ্দেশ্যে করা একটি কাজ। এর মধ্যে রয়েছে, কোনও একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, গোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা, ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা যাতে শারীরিক ক্ষতি হয়, জন্ম প্রতিরোধ করতে ব্যবস্থা নেওয়া, গোষ্ঠীর বাচ্চাদের জোর করে অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা ইত্যাদি। আন্তর্জাতিক অপরাধগুলোর মধ্যে গণহত্যা প্রমাণ করা সবচেয়ে কঠিন।

একটি রাষ্ট্র বা ব্যক্তি গণহত্যায় অভিযুক্ত হতে পারে। ট্রিনিটি কলেজ ডাবলিনের আইন বিভাগের সহকারী অধ্যাপক মাইকেল বেকার জানিয়েছেন, একটি রাষ্ট্রের বিরুদ্ধে জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করা আর কোনও ব্যক্তিকে গণহত্যার জন্য দায়ী করার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এই পার্থক্য বেশ জটিল এবং বিভ্রান্তি তৈরি করে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৩৯ থেকে ১৯৪৫ পর্যন্ত ইউরোপে নাৎসিরা ৬০ লক্ষ ইহুদিদের হত্যা করেন। এই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ১৯৪৮ সালে জেনোসাইড কনভেনশন স্বাক্ষর করেন বিশ্বনেতারা।

প্রসঙ্গত, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা, মিয়ানমার, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র হল অনুমোদনকারী ১৫৩টি দেশের মধ্যে কয়েকটি।

ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্টের কী কাজ

ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) প্রতিষ্ঠিত হয়েছিল ২০০২ সালে এবং এটিও দ্য হেগে অবস্থিত। ডোমেস্টিক কোর্ট ব্যর্থ হলে আইসিসি-ই শেষ অবলম্বন। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েল কিন্তু আইসিসি-র সদস্য নয়।

ফৌজদারি মামলার শুনানি হয় এই আন্তর্জাতিক আদালতে। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য কোনও ব্যক্তিকে দোষী সাব্যস্ত করতে পারে আইসিসি। আইনে প্রত্যেকটির আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে। মামলা চালু করেন আইসিসির প্রসিকিউটর।

বিবিসি’র সৌজন্যে

ShareTweetPin
Previous Post

ভারতবিরোধী তৎপরতা বরদাস্ত করা হবে না, পিটিআইকে স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

কারাবন্দী পরিবারের পাশে সাবেক এমপি লালু

Related Posts

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘গভীর বিভাজন’-জার্মান চ্যান্সেলর
আন্তর্জাতিক

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘গভীর বিভাজন’-জার্মান চ্যান্সেলর

নামাজে যাওয়ার কারণেই কি হামাস নেতারা বেঁচে গেছেন
আন্তর্জাতিক

নামাজে যাওয়ার কারণেই কি হামাস নেতারা বেঁচে গেছেন

পাক সেনাপ্রধানের মন্তব্য নিয়ে ইসলামাবাদ-দিল্লির বাগযুদ্ধ
আন্তর্জাতিক

পাক সেনাপ্রধানের মন্তব্য নিয়ে ইসলামাবাদ-দিল্লির বাগযুদ্ধ

Next Post
কারাবন্দী পরিবারের পাশে সাবেক এমপি লালু

কারাবন্দী পরিবারের পাশে সাবেক এমপি লালু

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

জলিলপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মহেশপুরে ৬ গ্রামের মানুষের  ভোগান্তি  কপোতাক্ষ নদের বাঁশের সাকো

মহেশপুরে ৬ গ্রামের মানুষের ভোগান্তি কপোতাক্ষ নদের বাঁশের সাকো

মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান

মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৪

জালালপুর স্কুল মাঠে দিনব্যাপী ছিল শিক্ষার্থীদের খেলাধুলার লড়াই

মহেশপুর জি এইচ জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এস এসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩

মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী মারা গেছে

মহেশপুরের কবি অমিত কুমার কুন্ডুর জন্ম বার্ষিকী পালন

বগুড়া জেলার বই বিতরনের খবর

বগুড়া জেলার বই বিতরনের খবর

শেষের খবরের সম্পাদকের মাতার মৃত্যু

মহেশপুরে গুটি ইউরিয়া সার কারখানার উদ্বোধন

শেষের খবরের সম্পাদকের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

উইং কমান্ডার আবু বকর রানার পিতা ইন্তেকাল করেছেন।

আওয়ামীলীগ হত্যার রাজনীতি করে না, উন্নয়নে বিশ্বাসী-এমপি চঞ্চল

এ কেমন শত্রুতা? দূর্বৃত্তরা রাতের আধাঁরে ১৫বিঘা জমির দুই হাজার বিভিন্ন জাতের গাছ কেটে ফেলেছে।

মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত হয়েছে ২

মিরসরাইয়ে বন ও জীব বৈচিত্র্য রক্ষায় কর্মশালা

মিরসরাই উপজেলা ও দুই পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে ধুম্রজাল

মহেশপুরে ফশিয়ার মটর সাইকেল সেন্টারের সৌজন্যে সার্ভেসিং উদ্বোধন

টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

ফুলপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০ 

ফুলপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০ 

গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

পুরো রমজান বন্ধই থাকছে মাধ্যমিক বিদ্যালয়

যশোর-কুষ্টিয়া জেলার বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা

যশোর-কুষ্টিয়া জেলার বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে বুধবার থেকেই রোজা শুরু

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে বুধবার থেকেই রোজা শুরু

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জন

Editor: Abul Hossain Liton

Head Office: Mukti Joddha Complex Bhabon,2nd Floor,Moheshpur,Jhenaidah.
Call us: +8801711245104
Email: shesherkhobor@gmail.com

© 2022 shesherkhobor All Right Reserved. Designed and Developed by WEBSBD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন

© 2022 shesherkhobor All Right Reserved. Designed and Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist