নির্বাচন থেকে সরে দাড়ালেন ঝিনাইদহ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ

মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতা।
দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাড়ালেন ঝিনাইদহ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ নবী নেওয়াজ। গতকাল মঙ্গলবার ১টা ৩০মিনিটে বঙ্গবন্ধু পাঠচক্র কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আাওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ (ঈগল প্রতীক) নির্বাচনে প্রতিদ্বন্দিতা থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন।এ ছাড়া তিনি তার সমর্থকদের নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল(অবঃ) সালাউদ্দিন মিয়াজিকে ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টুু,নৌকার প্রার্থী সালাউদ্দিন মিয়াজী,নির্বাচন থেকে সরে দাড়ানো আরেক স্বতন্ত্র প্রার্থী টিপু সুলতান, যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ জসিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম,সাধারন সম্পাদক সুলতানুজ্জামান লিটন প্রমূখ। সাংবাদিক সম্মেলন শেষে নবী নেওয়াজ নৌকা প্রতীকের ভোট চেয়ে শহরে মিছিল করেন।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest