টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ঃ

ডেস্ক রিপোর্টঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী বেশ কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দোয়া ও মোনাজাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাসহ শাহাদাতবরণকারীদের আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। 

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রধান শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সংসদ সদস্য মির্জা আজম, আবুল হাসানাত আব্দুল্লাহ, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সারহান নাসের তন্ময়, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছান। সেখানে কেন্দ্রীয় ও দলীয় নেতারা তাঁকে স্বাগত জানান।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest