মহেশপুর থানা জেলার শ্রেষ্ঠ, ১০ কর্মকর্তা পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক,মহেশপুরঃ

মাদক উদ্ধার,সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের আসামী আটকসহ বিভিন্ন কাজের জন্য জেলার শ্রেষ্ঠস্থান অধিকার করেছে ঝিAshim Modok Moheshpur Picture 17--7--2022নাইদহের মহেশপুর থানা। জেলা পুলিশের কল্যান সভায় ওসিসহ ১০ কর্মকর্তাকে করা হয়েছে পুরস্কৃত।

গতকাল রোববার বিকালে মহেশপুর থানা চত্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, গত জুন মাসে ৪৬৭ বোতল ফেন্সিডিল, ১১ কেজি ৫১০ গ্রাম গাজা,৩৯ পিচ ইয়াবা টেবলেট, ১৬ লিটার মদ উদ্ধার, ওয়ারেন্টের ৩০আসামী আটকসহ বিভিন্ন কাজের জন্য মহেশপুর থানা জেলার শ্রেষ্ঠস্থান অধিকার করেছে। সে কারনেই জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আমাদেরকে পুরস্কৃত করেছেন।

মহেশপুর থানার পুরস্কার প্রাপ্ত কর্মকর্তারা হলেন অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া,এস আই হায়াত আলী,আব্দুল জলিল,সুব্রত কুমার,হাফিজুর রহমান,এ এস আই সজল কুমার,নওশন আলী,মুফাজ্জেল হোসেন ও কনেষ্টোবল লিটন কুমার।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest