Wednesday, February 18, 2026
shesherkhobor.com
Advertisement
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন
No Result
View All Result
shesherkhobor.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

জেরুসালেম: মুসলিম এলাকায় ইহুদীদের পতাকা মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা

May 29, 2022
in আন্তর্জাতিক
Reading Time: 2 mins read
A A
Share on FacebookShare on Twitter
ডেস্ক রিপোর্টঃ
হাজার হাজার ইসরায়েলি ইহুদী আজ জেরুসালেমের পুরোনো নগর কেন্দ্রের মুসলিম এলাকার ভেতর দিয়ে মিছিল করার যে পরিকল্পনা করছে, তা সেখানে সহিংসতা ছড়িয়ে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনিরা।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে নিয়েছিল, সেই বিজয় উদযাপনের জন্য ইহুদীরা এই পতাকা মিছিল করে। এবার তারা এটি উদযাপন করছে এমন এক সময়, যখন কয়েক মাস ধরে মারাত্মক সব সহিংসতার ঘটনায় দুপক্ষের সম্পর্কে তীব্র উত্তেজনা চলছে।
আল-আকসা মসজিদ প্রাঙ্গন ইসরায়েলি ইহুদীদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত, এটিকে তারাও এক পবিত্র ধর্মীয় স্থান বলে দাবি করে।
গত বছর এই পতাকা মিছিলকে কেন্দ্র করে ১১ দিন ধরে গাযায় ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে তীব্র সংঘাত চলেছিল।
পুরো জেরুসালেমকেই ইসরায়েল তাদের রাজধানী বলে দাবি করে। কিন্তু তাদের এই দাবি বিশ্বের বেশিরভাগ দেশ এবং ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করে।
ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের একেবারে কেন্দ্রে আছে এই জেরুসালেম নগরীকে নিয়ে পাল্টাপাল্টি দাবি। ফিলিস্তিনিরা চায় তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুসালেম। তবে ইসরায়েল বলছে, তারা এই নগরীকে কখনোই ভাগ করতে দেবে না।
আল-আকসা মসজিদে রবিবার সকাল থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়েছে। ইসরায়েলি পুলিশ সেখানে স্টান গ্রেনেড ছোঁড়ে, ফিলিস্তিনিরা পাল্টা পাথর নিক্ষেপ করে।
এর কিছুক্ষণ পরই একজন কট্টর ডানপন্থী ইসরায়েলি রাজনীতিকের নেতৃত্বে সেখানে পতাকা হাতে ইহুদীদের একটি বড় গোষ্ঠী এসে হাজির হয়। এরা সেখানে প্রার্থনা করারও চেষ্টা করে, যেটি বহুদিন ধরে প্রচলিত নিয়মের লঙ্ঘন।
এই মিছিলকারীরা সেখানে পতাকা হাতে নাচানাচি করে। পরে অবশ্য ইসরায়েলি পুলিশ এসে তাদের থামায়।
ফিলিস্তিনিরা ইহুদীদের এরকম কাজকর্মকে ইচ্ছেকৃত উস্কানি হিসেবে গণ্য করে। কয়েকটি উগ্রপন্থী গোষ্ঠী হুমকি দিয়েছে যে, তারা এগুলো সহ্য করবে না।
ইহুদীরা এবং অমুসলিমরা এই স্থানটি কিছু নির্দিষ্ট সময়ে পরিদর্শন করতে পারে, তবে সেখানে তারা প্রার্থনা করবে না, বা কোন ধর্মীয় প্রতীক প্রদর্শন করবে না- এরকম একটি নিয়ম মেনে চলতে হয়।
মুসলিমদের কাছে এই জায়গাটি হারাম শরিফ বলে পরিচিত, এর মধ্যেই পড়েছে আল আকসা মসজিদ। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান।
আর এই একই জায়গাকে ইহুদীরা বলে মাউন্ট টেম্পল, এটি তাদের ধর্মের সবচেয়ে পবিত্র স্থান।

মুসলিম এলাকার ভেতর দিয়ে মিছিল

এবছর মিছিলকারীদের পূর্ব জেরুসালেমের দামেস্ক গেইট দিয়ে মুসলিম এলাকায় ঢোকার অনুমতি দেয়া হয়েছে, যেটাকে ফিলিস্তিনিরা নিন্দা করেছে।। গত বছর কিন্তু তাদের এই অনুমতি দেয়া হয়নি।বেশিরভাগ মিছিলকারী দামেস্ক গেইট দিয়ে যাবে, তবে ক্ষুদ্র একটি অংশ জাফা গেইট দিয়ে ইহুদী এলাকার ওয়েস্টার্ন ওয়াল পর্যন্ত যাবে।এই মিছিলে সাধারণত তরুণ ইহুদীরা যোগ দেয়। তারা জেরুসালেমের প্রাচীন অংশের অলি-গলি দিয়ে যাওয়ার সময় ইসরায়েলি পতাকা দোলায়, নাচে, গান গায়।
এবছর এই মিছিল হচ্ছে এমন এক সময়, যখন কিনা ইসরায়েলি আর ফিলিস্তিনিদের সম্পর্কে এমনিতেই চরম উত্তেজনা বিরাজ করছে।
সম্প্রতি ইসরায়েলিদের ওপর ইসরায়েলি-আরবরা বেশ কিছু মারাত্মক হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে বেশ কিছু ফিলিস্তিনি।
অতি সম্প্রতি আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেকে গুলি করে হত্যার ঘটনাও উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
ফিলিস্তিনি তদন্তকারীরা বলেছেন, এক ইসরায়েলি সেনা তাকে হত্যার উদ্দেশ্যেই গুলি করেছিল।  বিবিসি বাংলা’র সৌজন্যে
ShareTweetPin
Previous Post

মহেশপুরে রাস্তা পারাপারের সময় শিশু নিহত

Next Post

পদ্মা সেতু’ নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি

Related Posts

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘গভীর বিভাজন’-জার্মান চ্যান্সেলর
আন্তর্জাতিক

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘গভীর বিভাজন’-জার্মান চ্যান্সেলর

নামাজে যাওয়ার কারণেই কি হামাস নেতারা বেঁচে গেছেন
আন্তর্জাতিক

নামাজে যাওয়ার কারণেই কি হামাস নেতারা বেঁচে গেছেন

পাক সেনাপ্রধানের মন্তব্য নিয়ে ইসলামাবাদ-দিল্লির বাগযুদ্ধ
আন্তর্জাতিক

পাক সেনাপ্রধানের মন্তব্য নিয়ে ইসলামাবাদ-দিল্লির বাগযুদ্ধ

Next Post

পদ্মা সেতু’ নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

জলিলপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মহেশপুরে ৬ গ্রামের মানুষের  ভোগান্তি  কপোতাক্ষ নদের বাঁশের সাকো

মহেশপুরে ৬ গ্রামের মানুষের ভোগান্তি কপোতাক্ষ নদের বাঁশের সাকো

মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান

মহেশপুরে বিদ্যুতের পোলে ঝুলছে ডিস লাইনম্যান

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৪

জালালপুর স্কুল মাঠে দিনব্যাপী ছিল শিক্ষার্থীদের খেলাধুলার লড়াই

মহেশপুর জি এইচ জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এস এসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩

মহেশপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৩

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী মারা গেছে

মহেশপুরের কবি অমিত কুমার কুন্ডুর জন্ম বার্ষিকী পালন

বগুড়া জেলার বই বিতরনের খবর

বগুড়া জেলার বই বিতরনের খবর

শেষের খবরের সম্পাদকের মাতার মৃত্যু

মহেশপুরে গুটি ইউরিয়া সার কারখানার উদ্বোধন

শেষের খবরের সম্পাদকের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

উইং কমান্ডার আবু বকর রানার পিতা ইন্তেকাল করেছেন।

আওয়ামীলীগ হত্যার রাজনীতি করে না, উন্নয়নে বিশ্বাসী-এমপি চঞ্চল

এ কেমন শত্রুতা? দূর্বৃত্তরা রাতের আধাঁরে ১৫বিঘা জমির দুই হাজার বিভিন্ন জাতের গাছ কেটে ফেলেছে।

মোড়েলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত হয়েছে ২

মিরসরাইয়ে বন ও জীব বৈচিত্র্য রক্ষায় কর্মশালা

মিরসরাই উপজেলা ও দুই পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে ধুম্রজাল

মহেশপুরে ফশিয়ার মটর সাইকেল সেন্টারের সৌজন্যে সার্ভেসিং উদ্বোধন

টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

ফুলপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০ 

ফুলপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০ 

গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

পুরো রমজান বন্ধই থাকছে মাধ্যমিক বিদ্যালয়

যশোর-কুষ্টিয়া জেলার বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা

যশোর-কুষ্টিয়া জেলার বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে বুধবার থেকেই রোজা শুরু

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে বুধবার থেকেই রোজা শুরু

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জন

Editor: Abul Hossain Liton

Head Office: Mukti Joddha Complex Bhabon,2nd Floor,Moheshpur,Jhenaidah.
Call us: +8801711245104
Email: shesherkhobor@gmail.com

© 2022 shesherkhobor All Right Reserved. Designed and Developed by WEBSBD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • কৃষি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অপরাধ
  • দূর্ঘটনা
  • সংগঠন
  • আল- কোরআন

© 2022 shesherkhobor All Right Reserved. Designed and Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist