মহেশপুরে বিএনপির সাবেক এমপি শহীদুল ইসলাম মাষ্টারের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: moheshpur pic 20.04.09
ঝিনাইদহের মহেশপুর-কোটচাঁদপুর আসনের সাবেক ৪বারের এমপি, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মাষ্টারের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় সাবেক সংসদের নিজবাড়ী ভালাইপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমাজ সেবক আলহাজ্ব আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রয়াত এমপির জৈষ্ঠ্য পুত্র, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান রনি, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যন আলহাজ্ব আজিজুর রহমান আজিজ, সাবেক পৌর মেয়র এ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খান, এসবিকের সভাপতি আব্দুর রহিম, মান্দারবাড়ীয়ার সভাপতি হোসেন জগলুল পাশা, বাঁশবাড়ীয়ার ইউপির সাধারন সম্পাদক এ্যাড. আব্বাস উদ্দিন।
শহিদুল ইসলাম মাস্টারের রুহের মাগফিরাত কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে মাওলানা আহসান হাবীবের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মহেশপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত