নুরুন্নবী সভাপতি – আপেল সম্পাদক গাবতলীতে দলিল লেখক সমিতি কমিটি গঠন

PIC(05.03.2019)বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়ার গাবতলী উপজেলা শাখা তিনবছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নুরুন্নবী প্রামানিক এবং সাধারণ সম্পাদক পদে আপেল মাহমুদ। গত ৪মার্চ সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। ৭৯জন ভোটার মধ্যে ৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আব্দুস সবুর শামিম, সহ-সাধারণ সম্পাদক তৌফিক ইমাম নভেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মন্ডল এবং কোষাধ্যক্ষ নাসির উদ্দিন। সদস্য পদে নির্বাচিতরা হলেন বেলাল উদ্দিন, আবু সাঈদ, নূর আলম শিপন, মতিউর রহমান এবং আব্দুল মজিদ হেনা। নির্বাচন পরিচালানা দায়িত্বে ছিলেন উপজেলা সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডল।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest