মহেশপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের মনোনয়ন নিয়ে দৌড়ঝাপ

মহেশপুর(ঝিনাইদহ)উপজেলা সংবাদদাতা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের মনোনয়ন নিয়ে দৌড়ঝাপ শুরু হয়ে গেছে।আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন হলে হাতে আর বেশী সময় নেই।তাই সম্ভাব্য প্রার্থীরা চায়ের আসরে নিজেদেরকে মনোনয়ন প্রত্যাশী বলে ভোটারদের কাছে দোয়া চাওয়া শুরু করেছেন।

এখন পর্যন্ত মহেশপুর উপজেলায় আওয়ামীলীগের ৭জন নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মালেক গাজী,জেলা পরিষদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ আসাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামিদ,কৃষক লীগের জেলা সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি মীর সুলতানুজ্জামান লিটন, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ হারুন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন । মনোনয়ন প্রত্যাশীরা তাদের স্বপক্ষে সমর্থন পাওয়ার জন্য দলের নেতা কর্মিদের চায়ের দোকানে ডেকে নিয়ে আলাপ আলোচনা  করছেন।ফেইস বুক পাতায় প্রার্থী ও তার সমর্থকরা দলের নেতাকর্মীদের সমর্থন আদায়ের জন্য ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন।দলের মনোনয়ন পাওয়ার  ব্যাপারে সবাই আশাবাদী।

তবে বিএনপি ,জামায়াত ,জাতীয় পার্টি বা সতন্ত্র কোন প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিবেন কিনা সে নিয়েও চায়ের আড্ডায় আলোচনা চলছে।

 Upzilla Candidate

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest