৩০ ডিসেম্বর বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দেবে – কাদের

৩০ ডিসেম্বর বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি-আগামী নির্বাচন ৩০ ডিসেম্বর বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দেবে। স্বাধীনতার আদর্শের 556পক্ষে রায় দেবে। অসাম্প্রদায়িক চেতনার পক্ষে রায় দেবে।

আজ শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ আগামী নির্বাচনে পরাজিত হবে। সমূলে উৎপাটিত হবে। এটিই আজ আমাদের বিশ্বাস।

সেতুমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি-এই মুক্তিযুদ্ধের দেশে বিজয়ের মাসে আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা এবার জনগণের বিপুল সমর্থন পাবে।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest