মহেশপুরে একটি চাঁদাবাজীর মামলায় গ্রামবাসী সবাই আসামী

শরিফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)থেকে:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিস্নতে একটি চাঁদাবাজীর মামলায় নারী পুরম্নষ শিশু সহ ওই গ্রামে আদম শুমারী অনুযায়ী ৮৪৭ জন কে আসামী করা হয়েছে। আদালত পিটিশন সূত্রে জানা গেছে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের মুন্ডু মালা গ্রামের নেছার উদ্দিনের পুত্র ইদ্রিস আলী গত ২৩.০৭.১৪ তারিখ সাড়ে ৫ লÿ টাকা চাঁদাবাজী দাবী করে ঝিনাইদহ দ্রম্নত বিচার আদালতে মুন্ডুমালা গ্রামের শিরাজুল ইসলাম পচা, মোজাম্মেল হক,নাজির উদ্দিন,আলাউদ্দিন সহ গ্রাম বাসী কে আসামী করে একটি পিটিশন দায়ের করে। আদালত সরাসরি মামলা টি রেকর্ড করার জন্য অফিসার ইনচার্জ মহেশপুর থানাকে নির্দেশ করে। ২৫.০৭.১৪ তারিখে মহেশপুর থানায় কোট পিটিশন টি এলে আদালতের নির্দেশ মোতাবেক মহেশপুর থানা মামলা টি রেকর্ড করে। মামলাটি তদমত্ম করার জন্য মহেশপুর থানার এস আই বিল্পব রায় কে তদমত্ম কারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি ঘটনা স্থল পরিদর্শন করেন , তিনি জানান মামলা টি মিথ্য বলেই প্রমানিত হচ্ছে। তবে আদালতের উপর তো আমাদের হাত নেই আদালত মামলা টি রেকর্ড করতে বলেছে তাই আমরা নথি ভুক্ত করেছি। এদিকে গ্রামে পুলিশ যাওয়ার পর  গ্রামবাসীরা ÿÿাভে ফেটে পড়েছে তারা জানান হয়ত ৪/৫ জন তার কাছে টাকা চাইলেও চাইতে পারে  তার মানে কি আমরা গ্রাম ধরে সবাই চাঁদা বাজী মামলার আসামী হবো। তিনি ইদ্রিস আলী মামলা টি তুলে না নিলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। নেপা ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলাম জানান আমি শুনেছি কতিপয় ব্যক্তি ইদ্রিস আলী কে হয়রানি করছে তাই সে রাগের বশোবর্তি হয়ে এটা করতে পারে বলে আমার ধারনা ,তাছাড়া সে বিদেশ থেকে এসেছে,শুনছি তার উপর খুব চাপ যাচ্ছে। মামলার বাদী ইদ্রিস আলীকে পাওয়া না যাওয়াই তার স্বাÿাত কার নেওয়া সম্ভব হয়নি।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মহেশপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত