ঠাকুরগাওয়ে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও জেলায় অবৈধভাবে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ৭০টি ইটভাটা গড়ে উঠেছে। বসতবাড়ী এলাকায় আবাদী জমিতে গড়ে ওঠা এসব ভাটা যেমন পরিবেশ দূষণ করছে তেমনি ৭ হাজার একর জমিতে কোন ফসল হচ্ছে না। সরকারি আদেশ বহির্ভূতভাবে গড়ে ওঠা এসব ভাটায় অবাধে টায়ার ও খড়ি পোড়ানো হচ্ছে। ভাটা মালিকরা সরকারি রাজস্বও ফাঁকি দিচ্ছে। এসব ভাটা বন্ধের দাবিতে আজ দুপুর ১২টায় হাজার হাজার কৃষক ঠাকুরগাঁও বড়মাঠে জড়ো হয়ে শহরে বিক্ষোভ মিছিল করে। এরপর তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এসময় কৃষকরা ভাটা বন্ধের জন্য বিক্ষোভ করে। ঠাকুরগাঁও এর সচেতন নাগরিক এর ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে সকল অবৈধ ভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি দেয়া হয়।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest