মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটীতে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর অনুদান বিতরণ

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ থেকেঃ ব্র্যাক দৈবজ্ঞহাটী অফিসের আওতাধীন কৃষি  ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় দরিদ্র কৃষক ও ঘের মালিকদের  মাঝে অনুদান সহায়তা প্রদান করে। কৃষি ও খাদ্য নিরাপত্তা এ,এফ,এস,পি কর্মসূচীর উদ্যোগে মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া, রামচন্দ্রপুর, জামুয়া ব্লকে চলতি বোরো মৌসুমে ৯৭.১ একর জমিতে উচ্চ ফলনশীল ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ২৬৯ জন দরিদ্র প্রা&&ন্তক কৃষকের মাঝে ১,৫১,৩৬৮/- অনুদান সহায়তা প্রদান করা হয়। এ কর্মসূচী বাস্তবায়নের জন্য পরবর্তীতে প্রয়োজনীয় সার, সেচ,চাষ, কীটনাশক বাবদ প্রয়োজনীয় অর্থ প্রদান করা হবে। এছাড়াও ৬৬০ জন কৃষককে ভূট্টা, সবজি ও সূর্যমূখী বীজের অনুদান  বাবদ ৭,৭৫,৭৭৬/- টাকা পর্যায়ক্রমে কৃষকদের মাঝে প্রদান করা হবে। উক্ত অনুদান বিতরন অনুষ্ঠানে এ কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ মিস্ত্রী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক তাপস কুমার ঘোষ, কৃষিবিদ মোঃ জুলফিকার রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, মোঃ সরোয়ার হোসেন, ইউপিচেয়ারম্যান মোঃ আতাউর রহমান, বিডিপি ম্যানেজার মোঃ বাহারুল ইসলাম, ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, মোঃ শাহ আলম মিয়া, মোঃ জাকির হোসেন এবং উক্ত প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারী বৃন্ধ। ##

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মহেশপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত