মিরসরাইয়ে হবু ভাবিকে কুপিয়ে হত্যার চেষ্টা

মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি

কয়েকদিন পরেই বড় ভাইয়ের সাথে বিয়ের দিনক্ষন চুড়ান্ত হবু ভাবির। কিন্তু সেই সম্পর্ক মেনে নিতে পারছেনা ছোট ভাই শহিদুল ইসলাম। কারণ যে মেয়ের সাথে তার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয় ওই মেয়েকে সে ভালবাসে। তাই মেয়েটিকে বিয়ের আগেই কুপিয়ে হত্যার চেষ্টা করে সে (শহিদুল ইসলাম)। এমন ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাই পৌরসভার গোভনিয়া এলাকায়।

জানা গেছে, মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর হোসেনের ছেলে জিয়া উদ্দিনের সাথে একই ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী আবুল বশরের মেয়ে আছমা আক্তারের বিয়ের দিন  আগামী ২০ এপ্রিল দিন ঠিক করা হয়। গত ১৫ মার্চ উভয় পরিবারের লোকজনের উপস্থিতে সামজিকভাবে ফর্দের মাধ্যমে বিয়ের এ দিন ঠিক করা হয়েছিল। কিন্তু সে বিয়ে মেনে নিতে পারেনি জিয়া উদ্দিনের ছোট ভাই শহিদুল ইসলাম। তাই সে গত শুক্রবার রাত দশটায় আছমা ঘরের জানালা বন্ধ করতে গেলে আগে থেকে বাইরে ওৎপেঁতে থাকা শহিদুল তার হাত টেনে ধরে এলোপতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আছমার চিৎকারে ছুটে আসে এবং তাকে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাকে মাতৃকা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আছমার চাচা আবু জাফর বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) সফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দায়েরের ভিত্তিতে আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারব।’

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest