মহেশপুরে মৃত আওয়ামীলীগ নেতা কর্মীদের কবর জিয়ারত করলেন এমপি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ

গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল বাঁশবাড়ীয়া ইউনিয়নের যুবলীগ সভাপতি এন্তাদুল ইসলাম ইন্তার পিতা ভৈরবা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক  আলহাজ্ব আব্দুস সাত্তার (৮৫), শ্রীপুর গ্রামের আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেকের মাতা সালেহা বেগম (৭২), ভৈরবা গ্রামের শ্রমিকলীগ নেতা মারজেল হোসেন (৭০) ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি কাওছার আলী (৭৫) এর কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী মল্লিক, ইউনিয়ন আওয়ামীগ নেতা আব্দুল মালেক, সোহরাব হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইন্তাদুল ইসলাম ইন্তা, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, শ্রমিকলীগ নেতা আব্দুস সামাদ প্রমুখ।

পরে এমপি চঞ্চল ভৈরবা বাজারের দোকানদারদের সাথে কৌশল বিনিময় করেন।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest