১লা বৈশাখ থেকে সিলেট-ঢাকা রেলপথে চালু হচ্ছে নতুন ট্রেন

মৌলভীবাজার থেকে আবদুল হাকিম রাজঃ ঃ

বাঙলা নব বর্ষের পহেলা বৈশাখ থেকে সিলেট-ঢাকা রেল পথে নতুন আরেকটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু করতে যাচ্ছে রেল পথ মন্ত্রণালয়। রেলপথ মন্ত্রী সুরেঞ্জিত সেন গুপ্তের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন এ ট্রেনটি চালু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নতুন এই ট্রেনের নাম এখনও ঠিক না হলেও ট্রেনটির গন্তব্য স্থান ও টাইম শিডিউল এরই মধ্যে সিলেট বিভাগের রেল স্টেশন মাস্টারদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার হরি গোপাল সেন নুতন আরেকটি ট্রেন সিলেট-ঢাকা রুটে চালু হওয়ার সত্যতা স্বীকার করে গতকাল দুপুরের দিকে মুঠো ফোনে বলেন, অচিরেই ঢাকা-সিলেট রুটে আন্তঃনগর আরেকটি নুতন ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনের নাম, আসন বরাদ্দ ও উদ্বোধনের তারিখ এখনো নির্ধারণ না হলেও ধারণা করা হচ্ছে আগামী পহেলা বৈশাখ থেকে নতুন এই ট্রেনটি চালু করা হবে। আমরা এখন শুধু ট্রেনটির উদ্বোধনের অপেক্ষায় আছি।

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest