ঠাকুরগাঁওয়ে একটি মেছো বাঘকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার কালিকাগাঁও গ্রামে আজ সোমবার সকালে এলাকাবাসী একটি মেছোবাঘকে পিটিয়ে মেরে ফেলেছে।

এলাকাবাসী জানায়, রোববার বিকেলে কালিকাগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক একটি ভুট্টা ক্ষেতে মেছোবাঘটি দেখতে পান। এরপর রাতে বাঘটির ডাক শুনে এলাকাবাসী ভয়ে আতকে উঠে। পরদিন আজ সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা বাঘ খুঁজতে ভুট্টা ক্ষেতে তল্লাসী চালায়। লোকজনের হই হুল্লোড়ে মেছোবাঘটি পার্শ্ববর্তী রফিক উদ্দিনের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় এলাকাবাসী বাঘটিকে ঘিরে ফেলে এবং লাঠিসোটা নিয়ে বাঘটিকে পিটিয়ে হত্যা করে। এ খবর ছড়িয়ে পড়লে নিমিশে সেখানে শতশত মানুষ জমায়েত হয়। পরে স্থানীয় বন বিভাগ কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে মৃত বাঘটিকে উদ্ধার করে প্রাণীসম্পদ বিভাগে নিয়ে আসে।

ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এমএ রশিদ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেছোবাঘটি উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest