ঠাকুরগাঁওয়ে এক সাংবাদিককে রড দিয়ে পেটালো সরকার দলীয় সন্ত্রাসীরা

 

ঠাকুরগাঁও প্রতিনিধি : সংবাদ প্রকাশের জের ধরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় রমজান আলী নামে এক সাংবাদিকে পেটালো সরকার দলীয় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। রমজান আলী বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি।

আহত রমজান আলী জানান, চৌরাস্তা এলাকায় আসার সাথে সাথে ফজলু ও বাহার উদ্দিনের নেতৃত্বে ৬/৭ জন সন্ত্রাসী পেছন থেকে ধাওয়া করে। আত্মরক্ষার জন্য একটি হোমিও ঔষধের দোকানে ঢুকলে সেখানে সন্ত্রাসীরা এসে লোহার রড দিয়ে হাত ও পায়ে বেধরক পেটায়। পরে সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে রমজানকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

গত মঙ্গলবার দৈনিক করতোয়ায় দুস্থ মহিলাদের নামে বরাদ্দকৃত ভিজিডির চাল উদ্ধার, গুদাম সিলগালা শীর্ষক সংবাদ প্রকাশ হয়। এরই জের ধরে সন্ত্রাসীরা তাকে পিটিয়েছে বলে জানান সাংবাদিক রমজান আলী।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest