ছাত্রদলের বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল। বুধবার সকালে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামার খালী সড়কের সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।885

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সহ-সভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক সুমিত ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহামন হাবিব প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বুয়েটের মেধাবী ছাত্র যখন ফেইসবুকে একটি লেখা আপলোড দিয়েছে, দেশ বিক্রি হয়ে যাচ্ছে ভারতের কাছে, তখন ওই তাকে ছাত্রলীগের গুন্ডা বাহিনী নির্মম ভাবে তাকে হত্যা করেছে। অবিলম্বে খুনিদের ফাসি দেওয়ার আহবান জানান নেতা কর্মীরা।

 

 

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest