মহেশপুরে শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস পালিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার নানা আয়োজনের মধ্যে দিAshim Modok Moheshpur Picture 16-8-2019য়ে ঝিনাইদহের মহেশপুরে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ও ওয়ার্ডে শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল থেকে বিকাল পর্যন্ত মহেশপুর কপোতাক্ষের মোড়,নাটিমা বাজার,মালাধারপুর,নেপা,সামন্তা বাজারে শোক র‌্যালী,আলোচনা সভা,দোয়া মাহফিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ। এ সময় এলাকার গরীব ও দুস্তদের মধ্যে খিচুরি বিতরণ হয়।
বিকালে নাটিমা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,জেলা পরিষদ সদস্য শেখ হাশেম আলী,এম এ আসাদ, খবির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা প্রমুখ।
পরে সন্ধ্যায় এলাকার গরীব ও দুস্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মহেশপুরে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত