জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট “ কাশ্মীরের দ্রুত অবনতিশীল পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে পাকিস্তান। এমন বৈঠক আহ্বান করে পরিষদের প্রেসিডেন্টকে চিঠি লিখেছে দেশটি2। তাতে বলা হয়েছে, কাশ্মীরে ভারতের দখলদারিত্ব সম্প্রসারণের পর দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তায় ভয়াবহ হুমকি সৃষ্টি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।

মঙ্গলবার রাতে ইসলামাবাদে ইস্যু করা এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেছি বলেছেন, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন। তাকে অনুরোধ করেছেন কাশ্মীরে ভারতের অবৈধ কর্মকা- ও জাতিসংঘের রেজ্যুলুশন লঙ্ঘনের বিষয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক আহ্বান করার জন্য। তিনি কাশ্মীর ইস্যুতে পরিষদের অধিবেশন আহ্বানের অনুরোধ নিয়ে ফোনে কথা বলেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জ্যাসেক ক্যাপটোউইজের সঙ্গে। জবাবে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুটি দেশের মধ্যে বিরোধের সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে। ইউরোপীয় ইউনিয়নও একই রকম কথা বলেছে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest