মহেশপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বুধবার বিকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন পীরগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লেবুতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। উক্ত খেলায় লেবুতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে পীরগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাপিয়ন হয়েছে।

অপর দিকে  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনায়ের ফাইনাল খেলায় ধান্যহারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে নোয়ানীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাপিয়ন হয়েছে।

পরে বিজয়ী ও পরাজিত খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খেলার প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

এসময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল,সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাষ্টার,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, মহেশপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান,ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম,পান্তপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন,বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক87

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest