সরকার ক্রেন দিয়েও ভোটারদের ভোট কেন্দ্রে নিতে পারবে না

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ভবিষ্যতে বর্তমান সরকার ও এর ইসি ক্রেন দিয়েও ভোটারদের আর ভোট কেন্দ্রে নিতে পারবে না।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের (৩য় তলা) আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।54
তিনি বলেন, আমার এমন ইসি জীবনে দেখিনি। তিনি আরো বলেন, এমন দেশ দেখতে আমরা মুক্তিযুদ্ধ করিনি। এ শাসক দেশে এমন অবস্থা তৈরি করেছেন যাতে করে মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ না পায়। এদেশের মানুষ গণতন্ত্র ও অর্থিনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করেছে। সে গণতন্ত্র আজ অবরুদ্ধ, মানুষ মন খুলে কধা বলতে পারছে না। অথনৈতিক মুক্তিও আসেনি।

এতে উপস্থিত আছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসনে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ.স.ম. আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest