মহেশপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর থানার এস,আই আনোয়ার হোসেন ৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রাশেদুল ইসলামকে নেপার মোড় থেকে আটক করে।

এলাকাবাসী সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার মাদক পলস্নী নামে খ্যাত মাইলবাড়ীয়া গ্রামের হরমুজ আলী ব্যাপারীর পুত্র রাশেদুল ইসলাম গত এক বছর ধরে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে এলাকায় বিক্রি করে আসছিল। এলাকাবাসী আরও জানান, ইয়াবা ব্যবসায়ী রাশেদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে আরও কয়েকজন ব্যবসায়ীর নাম বেরিয়ে আসবে।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest