মহেশপুরের শ্যামকুড় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির খাঁনের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর(ঝিনাইদহ)ঃ

বৃহস্পতিবার বিকালে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম নুহুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক কাজী আব্দুস সাত্তার, উপজেলা ওলামালীগের আহবায়ক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশরাফুন্নাহার শিউলী, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,  উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রফিকুল আজম খান বিপ্লব, সাধারণ সম্পাদক  মুনজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম,এ আসাদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান, পৌর ছাত্রলীগ সভাপতি আলমগীল কবির, শ্যামকুড় ইউনিয়ন যুবলীগ নেতা আববাস উদ্দিন  প্রমুখ।

968

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest